1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভোলাহাটে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
43

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ বারিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমউদ্দিন ও গ্ৰাম আদালত প্রকল্পের সমন্বয়কারি সন্ধ্যা রানী

কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় গ্রাম আদালতকে আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, অনেক ক্ষেত্রে প্রভাবশালী বা শক্তিশালী প্রতিপক্ষ গ্রাম আদালতের নোটিশে সাড়া দেয় না, বিচারকার্যে অংশগ্রহণ করে না কিংবা রায় বাস্তবায়নে টালবাহানা করে। এমন পরিস্থিতিতে গ্রাম আদালতের রায় থানা পুলিশের মাধ্যমে বাস্তবায়নের ব্যবস্থা করা প্রয়োজন বলে মত দেন তারা।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ বলেন, এ ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট