শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

তারাব পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, খন্দকার আল আমিনকে সাহেবকে মনোনয়ন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
206

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি

রূপগঞ্জের আসন্ন তারাব পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান তারাব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে খন্দকার আল আমিনের নাম ঘোষণা করেন।

শুক্রবার (৫ আগস্ট) তারাব পৌরসভার খাদুন এলাকায় আয়োজিত কর্মী সমাবেশ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই অনুষ্ঠানে তারাব পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য ৯ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্তরে দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও নারী নির্যাতনের ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব সংকট মোকাবিলায় আদর্শবান, চরিত্রবান ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৯৭০ সাল থেকে স্থানীয় ও জাতীয় বিভিন্ন নির্বাচনে দলটি এককভাবে কিংবা জোটগতভাবে অংশগ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় আসন্ন তারাব পৌরসভা নির্বাচনেও দলটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

তারাব পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী এবং রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব ভূঁইয়া।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews