শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

শিবগঞ্জে আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান 

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
180

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩০ মে ২০২৬) সকালে অত্র মাদরাসা প্রাঙ্গনে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি দেলোয়ার হোসেন ডলার এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিষয়ের অধ্যাপক ও রাকসুর সাবেক ট্রেজারার ড. মো: সেতাউর রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহা: এমরান হোসেন ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিভিল জজ মো: মোস্তাফিজুর রহমান । সংবর্ধনা অনুষ্ঠানে আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা থেকে নতুন ভাবে ৩ জন ছাত্রীর হিফজ সম্পন্ন সহ মোট ৬ জন ছাত্রীর হিফজ সম্পন্ন এবং ২০২৫ সালে এডুকেশন সোসাইটি কর্তৃক ৩ জন ছাত্র-ছাত্রীর বৃত্তি পাওয়া উপলক্ষে সংবর্ধনা দেয়া হয় । সংবর্ধনায় নতুনভাবে হিফজ সম্পন্নকারী মারুফা খাতুন, স্বর্নালী খাতুন ও আঁখি খাতুনের হাতে ক্রেস্ট সহ প্রত্যেকের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ ।

 

আলোচনার মাঝে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটির সফলতা ও বর্তমান অবস্থান বর্ণনা করেন পরিচালক মাওলানা আবুল কালাম । এপর্যন্ত ৬ জন ছাত্রীর হিফজ শেষ করা সহ বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত ছাত্রীদের অগ্রগতিও তুলে ধরেন পরিচালক । মাদরাসার সার্বিক অবস্থান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দ । আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় । অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews