দৈনিক ভোরের চেতনার সম্পাদক ও প্রকাশক-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
সোমবার, ২৫ মে, ২০২৬
২০
বার পড়া হয়েছে
দৈনিক ভোরের চেতনার সম্পাদক ও প্রকাশক-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ, সম্মানিত পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও হকারসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের হৃদয়ে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে তোলে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার আদর্শ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক। এছাড়াও তিনি সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, যারা পশু কুরবানী দেবেন তারা কোরবানির পর বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে ফেলবেন এবং পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য মাটির নিচে পুঁতে রাখার বিষয়ে সচেতন থাকবেন। পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির অব্যাহত উন্নতি, সুখ-সমৃদ্ধি এবং দেশ ও প্রবাসে থাকা সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ- সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পরিশেষে তিনি দৈনিক ভোরের চেতনার সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।
41
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ, সম্মানিত পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও হকারসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের হৃদয়ে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে তোলে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার আদর্শ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক।
এছাড়াও তিনি সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, যারা পশু কুরবানী দেবেন তারা কোরবানির পর বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে ফেলবেন এবং পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য মাটির নিচে পুঁতে রাখার বিষয়ে সচেতন থাকবেন। পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির অব্যাহত উন্নতি, সুখ-সমৃদ্ধি এবং দেশ ও প্রবাসে থাকা সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ- সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি দৈনিক ভোরের চেতনার সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।