বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে মিনিস্টার ফ্রিজ কিনে গরু পেলেন ভাগ্যবান ক্রেতা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
111

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিনিস্টারের “ফ্রিজ কিনুন হাম্বা জিতুন” অফারে চাঁপাইনবাবগঞ্জে এক ক্রেতা গরু জিতেছেন।

সোমবার (২৫ মে) মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র পরিবেশক মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে আয়োজিত অফারের মাধ্যমে নাচোল উপজেলার শালালপুর এলাকার মো: আনারুল হক মিনিস্টার ফ্রিজ কিনে একটি গরু জেতেন।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার প্রতিবছরের মতো এবারও “ফ্রিজ কিনুন হাম্বা জিতুন” ক্যাম্পেইন চালু করেছে। এই অফারের আওতায় ১০১টি নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সেলস ম্যানেজার বলেন, ফ্রিজ কিনুন হাম্বা জিতুন ক্যাম্পেইনের আওতায় আজকের গরু বিজয়ী হয়েছেন মো: আনারুল হক। তাকে আমরা আন্তরিক অভিনন্দন জাচ্ছি।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবেশক মো: মাইনুল ইসলাম (বাচ্চু) বলেন, বরাবরের মতো মিনিস্টার সব সময় ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে। গত বছরগুলোতে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফারে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় এবারও এই অফার চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এই অফারে ফ্রিজ কিনে এক ক্রেতা বিশাল গরু পেয়েছেন এবং তিনদিন আগে একজন ক্রেতা মিনিস্টার ফ্রিজ কিনে একটি ছাগল পেয়েছেন, তারা উভয়ে বেশ আনন্দিত। মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে মিনিস্টার গ্রুপের সব পণ্য সাশ্রয়ী মূল্যে আপনারা পাবেন। এবং আমাদের এই মিনিস্টার ফ্রিজে আরো দুইটি বিশাল খাসি পুরস্কার হিসেবে রয়েছে, আপনারা হতাশ হবেন না, এছাড়া আরো ১০১টি উপহার তো আছেই, তাই আমি বলবো আপনারা মেসার্স ঢাকা ইলেকট্রনিকস থেকেই কেনাকাটা করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews