বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রহনপুরে সবজি ব্যবসায়ীদের সাধারণ সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
116

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে রহনপুর নুনগোলা পুরাতন সবজি বাজার আড়ৎদার সমবায় সমিতি লিমিটেডের প্রথম সাধারণ সভা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুর ১২ঃ০০ টায় শাহিন মন্ডলের আম আড়ৎতে সবজি ব্যবসায়ীদের নিয়ে গঠিত রহনপুর নুনগোলা পুরাতন সবজি বাজার আড়ৎদার সমবায় সমিতি লিমিটেডের প্রথম সাধারণ সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সবজি ব্যবসায়ীদের নিয়ে গঠিত এটি একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন। সংগঠনের সভাপতি ও সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে কণ্ঠ ভোটে নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সভাপতি ডক্টর মিজানুর রহমান, সহ-সভাপতি পিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জীবন (আপেল) , কোষাধ্যক্ষ আব্দুল বাশির, কার্যনির্বাহী সদস্য মুক্তি, ওবায়দুর রহমান, লিটন আলী, সেলিম রেজা, কমল কাদরী। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শাহিন মন্ডল, মফিজ আহমেদ নাদিম, সারওয়ার জাহান সুমন, মনিরুল ইসলাম, কামাল হোসেন এই ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী গঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শাহিন মন্ডল, মাইনুল ইসলাম জীবন (আপেল) প্রমুখ। সভাপতি মহোদয় তার বক্তব্য বলেন, ব্যবসা একটি মহান পেশা। এই পেশার মতো মর্যাদাশীল পেশা ও রিজিক অন্য কোন পেশাই নেই। ৭০ ভাগ রিজিক ব্যবসায়। তাই অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। অনৈতিকভাবে কখনো কোন কাজ করা যাবে না। সঠিক মাপে ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে হবে। আজ যে নতুন সংগঠনটি সৃষ্টি হলো তা যেন সততার সঙ্গে পরিচালিত হয়। আমি সহ যারা দায়িত্বে আছি প্রত্যেকেই যেন সততা নিষ্ঠা সঙ্গে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। নিজেরা দুর্নীতি করবো না দুর্নীতিকে প্রশ্রয়ও দেবো না। আল্লাহ তায়ালা যেন আমাদের হালাল রিজিকের পথ প্রশস্ত করে দেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews