বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

বর্ণিল আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্র ও নজরুল জয়ন্তী 

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
150

নিতু চৌধুরী শ্রীপুর প্রতিনিধি 

 

গাজীপুর জেলার সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি- কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় এবং বৃত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে রবীন্দ্র – নজরুল জয়ন্তী ১৪৩৩। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয় এর সভাপতিত্বে এবং প্রভাষক জনাব মোছা.সাথী খাতুন, সহকারী শিক্ষক জনাব শরিফুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আসীম বিভাকর এবং নেত্রকোনা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রতন চন্দ্র শীল। উক্ত অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্র – নজরুল এর সাহিত্যকর্ম, জীবন দর্শন ও বাংলা সাহিত্যে তাঁদের অবদান নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের মনকাড়া পরিবেশনায় ফুটে ওঠে রবীন্দ্র – নজরুলের শিল্পসত্তা।

মানবিক, শৈল্পিক ও সুন্দর এক পৃথিবী বিনির্মাণের প্রত্যয় নিয়ে সমাপ্ত হয় বর্ণিল এই আয়োজন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews