রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে আম ফাউন্ডেশনের বাজার উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
195

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের সর্ববৃহৎ সংগঠন “ভোলাহাট আম ফাউন্ডেশন”-এর উদ্যোগে আম বাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ১২টায় এ বাজারের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, আম ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল হোসেন,১নংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান,মোঃ মিজানুর রহমান, মোঃ লাল দেওয়ানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আম ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, ভোলাহাটের আম দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাবেন এবং ভোলাহাটের আমের সুনাম আরও বৃদ্ধি পাবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews