শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ড. কেরামত আলী এমপি!

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
187

শহীদুল্লাহ আব্বাসী,ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) এর মাননীয় সংসদ সদস্য জননেতা ড. কেরামত আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে পূর্ব অবহিত না করেই আনুমানিক সকাল ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি, রোগীদের ভোগান্তি এবং চিকিৎসা সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে তিনি নিজেও চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রোগীরা কীভাবে সেবা পাচ্ছেন তা নিবিড়ভাবে খোঁজ নেন। হাসপাতালের ইমারজেন্সি বিভাগে স্যালাইনের সংকটের বিষয়টি উঠে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

এছাড়া পূর্বে ফাইল ছাড়াই কাগজে জড়িয়ে এক্স-রে রিপোর্ট প্রদান করা হতো—এই সমস্যাটি তাঁর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি অতি দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন এবং ১৫০০ এক্স-রে রিপোর্ট ফাইল সরবরাহের ব্যবস্থা করবেন বলে জানান।

 

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের অন্যান্য সমস্যাবলী সংক্রান্ত একটি লিখিত আবেদন উপস্থাপনের নির্দেশ দেন এবং সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews