1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন 

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
57

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ মে (বুধবার) রহনপুর তেতুলতলায় নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টায় “অগ্নিযোদ্ধাদের একটাই পণ- নিরাপদ করব সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গোমস্তাপুরের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোমস্তাপুরের স্টেশন অফিসার মাহাতাব উদ্দিন মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ, গোমস্তাপুর থানা নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। এর আগে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পতাকা উত্তোলন করা হয় । পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অগ্নিকাণ্ড ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাওয়ার উপায় সম্পর্কিত বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এছাড়াও অগ্নিকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সংবাদকর্মী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট