বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
205

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস, ভোলাহাট এ মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, মোঃ আব্দুল জলিল, আরডিও মোঃ সবুজ আলী ১নংইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে তথ্যসেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews