শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত—

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
287

নিজস্ব প্রতিবেদক 

১৪ ও ১৫ মে, ২০২৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে নোয়াখালী জেলার ডি.এ.এম.এম মিলনায়তনে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও কুমিল্লা জোন পরিচালক আহসান আহমাদ খান’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি ইকরামুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

 

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান।দ্বিতীয় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন সংগঠনের প্রাক্তন নোয়াখালী জেলা সভাপতি মাওলানা ফাইজুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ।

 

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সুলায়মান,প্রাক্তন কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক মাওলানা হাসান আহমাদ খান,খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু সালমান,মুফতি আব্দুল হক আমিনী।খেলাফত মজলিস নোয়াখালী জোন সহকারী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।

 

 

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা মিজানুর রহমান ফুয়াদ,অফিস সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি ইয়াকুব মিয়াজি,ফেনী জেলা সভাপতি আব্দুল্লাহ আল নাঈম,লক্ষ্মীপুর জেলা সভাপতি মাহমুদুল হাসান শাকিল,কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আরিফুল ইসলাম, নোয়াখালী শহর সভাপতি ইয়াসিন আরাফাত,নোয়াখালী জেলা সেক্রেটারি ওমায়ের হাসনাত,লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি জাকির হোসাইন,নোয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান,কুমিল্লা মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম,নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা সভাপতি তানজিমুল ইসলাম ত্বালহা,নোয়াখালী চৌমুহনী শহর সভাপতি যুবাইর মাহমুদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews