বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোবরাতলা ইউনিয়নে নুরুল ইসলাম বুলবুল এমপির স্কুল ও মাদ্রাসা পরিদর্শন এবং সৌজন্য সাক্ষাত।

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
171

শহীদুল্লাহ আব্বাসী, চাঁপাইনবাবগঞ্জ।

আজ ১১ই মে সোমবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি গোবরাতলা ইউনিয়নের মহিপুর সাজ্জাদ আহমেদ মিঞা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এবং প্রধান শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এবং প্রধান শিক্ষক সহ অন্যান্যদের প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য পরামর্শ দেন। ক্লাস চলাকালীন বিভিন্ন শ্রেণীতে গিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন।

পরবর্তীতে বেলা ১১ টার সময় মুনসেফপুর ফাজিল মাদ্রাসা পরিদর্শনে যান। সেখানে মাদ্রাসার অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিসহ মাদ্রাসা কতৃপক্ষ ফুল দিয়ে বরণ করে নেন মাননীয় এমপি মহোদয়কে। সেখানেও তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য পরামর্শ দেন। এবং ক্লাস চলাকালীন বিভিন্ন শ্রেণীতে গিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা! সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, আগামীর গোবরাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাদিকুল ইসলাম! গোবরাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আকবর আলী সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews