শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মেহেদী হাসান

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
272

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন তরুণ সমাজসেবক মেহেদী হাসান-এর নাম। নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুখে পাশে রয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসায় তিনি বর্তমানে পাড়া-মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ এবং তরুণ ও মুরুব্বিদের সাথে নিয়মিত মতবিনিময় করছেন। তার এই সক্রিয়তা সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ছাত্র ও যুব সমাজের একটি বড় অংশ তাকে আগামীর প্রতিনিধি হিসেবে দেখতে চায়।

মেহেদী হাসান বলেন,

“আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং আমার এলাকার অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নিতে চাই। ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews