শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
386

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,রোববার সকালে এনজিও গাকের দেয়া স্কুল ফিডিংয়ের সেদ্ধ ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুল কতৃপক্ষ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন। মেডিকেল টিমের প্রধান হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, এলার্জি জনিত কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।তাদের প্রয়োজনীয় চিকিৎসার পর তারা সুস্থ হয়ে উঠে। স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান গাকের ফিল্ড অফিসার রাসেল রানা জানান, উপজেলার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে আমরা স্কুল ফিডিং সরবরাহ করে থাকি।রোববার উপজেলার কোথাও কোন সমস্যা না হলেও একটি মাত্র বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মমতাজ খাতুন জানান, রোববার স্কুল ফিডিংয়ের ডিম খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়লে তিনি উর্ধতন কতৃপক্ষ বিষয়টি অবহিত করেন। পরে কতৃপক্ষ মেডিকেল টিম নিয়ে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী জানান, খবর পেয়ে দ্রুত আমরা মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। আমরা ফুড পয়েজনিংয়ের বিষয়টা খতিয়ে দেখছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews