শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
248

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত ০৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবি এর ০১টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শুন্য লাইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা হতে বিশেষ টহল দল ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত ৮৮টি ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। জব্দকৃত মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গত ০৩ মাসে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ (চার) জন আসামীসহ ভারতীয় ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লক্ষ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews