শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে
369

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবাগঞ্জের ভোলাহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা পর্যায়ে গঠিত কমিটির প্রস্তুতিমূলক সভা সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

নয়া উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শোভন কুমার পাল, ইউপি চেয়ারম্যানগণ- আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, শিক্ষক আব্দুর রাকিব, মোঃ হাতেম তাইসহ অন্যান্য সুধীজন।

সভায় আলোচনান্তে নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দ্রুত নাম নিবন্ধন করার জন্য জোড়ালো আহবান জানান অনুষ্ঠানের সভাপতি। ১২ হতে ১৪ বছরের বালক ও বালিকাদের ৮ ইভেন্টে মেলে ধরার এ সুযোগ। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০২৬ ইং।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews