শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে বিএনপির বৈশাখী উৎসব পালিত, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
316

মোঃ শাহ কবির  ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বৈশাখী উৎসব পালিত হয়েছে।১৫ই এপ্রিল বুধবার উপজেলার গোহালবাড়ি তালপল্লি নামক স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাউসারুল ইসলাম রঞ্জু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বাবর আলী বাচ্চু অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান। সঞ্চালনা করেন মোঃ জাহির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন, আব্দুর সালাম মিয়া, ৩ নং দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলামসহ উপজেলার চারটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সামনে নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের অভাব হলে নেতৃত্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, মাঠ পর্যায়ে দলীয় যে উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা অত্যন্ত জরুরি। এতে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাবে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews