বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রম আয়োজন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
193

 মু,.সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর সচেতন যুব সমাজের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে সম্প্রীতির পথে চলি বিষয়কে সঙ্গে নিয়ে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মুক্ত মহাদলের কার্যালয় সামনে হতে সকাল ১০ টায় এই ব্যতিক্রম সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শুরু হয়ে রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রহনপুর রেলওয়ে স্টেশনের দ্বিতীয় প্লাটফর্মে , মুক্তাশা হল পাড়ার উৎসব কমিউনিটি সেন্টারের সামনে, খোয়াড় মোড়ে, রহনপুর বাজার বেইলি ব্রিজের সামনে , উপজেলা চত্বরে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়। রহনপুর সচেতন যুবসমাজ এর সভাপতি সারওয়ার জাহান সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক সংগঠক, সাংবাদিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুল্লাহ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আযম , সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মফিজ আহমেদ নাদিম, সাধারণ সম্পাদক, মাসুদ পারভেজ

সুমন প্রমুখ। এই সময় সচেতন যুব সমাজের সিনিয়র সদস্য কমল কাদরী, কামাল হোসেন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, শিক্ষার্থীবৃন্দ। সচেতন যুব সমাজের সভাপতি সারওয়ার জাহান সুমন বলেন পহেলা বৈশাখে বিভিন্ন জন বিভিন্নভাবে আয়োজন করবেন আনন্দ করবেন কিন্তু আমরা সচেতন যুব সমাজ একটি অন্যভাবে ভেবেছি যে, বর্তমান সমাজে মাদক এবং দুর্নীতি সর্বক্ষেত্রে গ্রাস করে বসেছে তাই মানুষের সচেতনতার কোন বিকল্প নেই। সেই সচেতনতার লক্ষ্যে সম্প্রীতির বার্তা নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য মাদক দুর্নীতিমুক্ত সমাজের কোন বিকল্প নেই। তার জন্য আমাদের এই আয়োজন। আমরা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে চায়ের স্টলে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে কথা বলি। এবং সমাজের সচেতন মানুষদের পাশে থেকে মাদক এবং যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি আমাদের এই মহতী উদ্দেশ্যে সকল সচেতন মানুষদের পাশে পাব। আগামীর রহনপুর তথা বাংলাদেশ হোক মাদক ও দুর্নীতিমুক্ত।

পাশাপাশি উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগেও পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews