শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে খুনি দুলা ভাইয়ের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
285

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সোমবার সকাল এগারোটায় উপজেলার বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ও অভিভাবক বৃন্দ । সে ওই নূরানী মাদ্রাসার শিশু শ্রেণী ছাত্রী ছিল ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি তোফাজ্জল হক। বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর নেতা ডাঃ আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন এই শিশু হত্যাকারী আসামিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তর করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য আবেদন জানান । উল্লেখ যে রবিবার উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোজ শরীফা শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গত শুক্রবার তার নানার সাথে আলিনগর মক্রমপুরে তাফসীর মাহফিল শোনার জন্য তার ফুফুর বাড়ি যায় । সেখানে তার দুলাভাই তাকে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছিল। এ বিষয়ে মামলার আই ও গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আওয়াল জানান লাশের সুরতাল রিপোর্টে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে আসামি অন্তর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews