শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সরকারি রাস্তায় তাঁরবেড়া দিয়ে ঘিরে রেখেছে তিনটি বংশ, চাষাবাদ ও গোরস্থানে যেতে পারছে না গ্রামবাসী

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
258

নিজস্ব প্রতিবেদক 

গ্রামের হাজারের অধিক বাসিন্দা একটি রাস্তা দিয়েই যেতেন ফসলী জমিতে চাষাবাদ করতে। কিন্তু গত ২ মাস আগে হঠাৎ করেই গ্রামের তিনটি প্রভাবশালী তিনটি বংশ মিলে সরকারি রাস্তার উপরেই দেয় তাঁরবেড়া। এতে ফসলী জমিতে চাষাবাদে ও গ্রামের গোরস্থানে যেতে পারছেন না গ্রামবাসী। সরকারি রাস্তা উন্মুক্ত করার দাবি করতে গেলে উল্টো গ্রামবাসীকেই হুমকি ও ভয়ভীতি দেখায় প্রভাবশালীরা। এমন অবস্থায় রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন পুরো গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

এমন ঘটনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের। সোমবার (৩০ মার্চ) বিকেলে নামোচাকপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নামোচাকপাড়া ও উপর চাকপাড়া মিলে একটি মাত্র গোরস্থান। কিন্তু উপর চাকপাড়া গ্রামের ধ্যাইড়, তাই, ভুলকি এই তিনটি বংশ মিলে গোরস্থান ও মাঠে যাওয়ার রাস্তা বন্ধ করে তাঁরবেড়া দিয়েছি। এমন অবস্থায় ফসলী জমিতে চাষাবাদ করতে যেতে পারছেন না গ্রামের কৃষকরা। চরম ভোগান্তিতে পড়লেও উল্টো নানারকম হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে তাদের দ্বারা। অবিলম্বে রাস্তা উন্মুক্ত করার দাবি জানান কৃষকরা।

তারা আরও বলেন, গত কয়েকদিন আগে তাঁরবেড়া কে বা কারা ভেঙে ফেলে। কিন্তু পুরো গ্রামবাসীর নামে থানায় মিথ্যা বানোয়াট হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছেন উপর চাকপাড়া গ্রামের ওই তিন বংশ। মানুষ মারা না যাওয়া পর্যন্ত এই রাস্তা ছাড়া হবে না বলে জানিয়েছে তারা। এমনকি রাস্তা দিয়ে যেতে গেলে হত্যার হুমকিও পর্যন্ত দেয়া হয়েছে। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে নামোচাকপাড়া গ্রামের বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নামোচাকপাড়া গ্রামের কৃষক জেনারুল ইসলাম, মো. হায়াত আলী, ইব্রাহিম আলী, সাইফুল আলী, নামোচাকপাড়া জামে মসজিদের ইমাম পলাশ আলী, গৃহবধু সুমি খাতুন। এসময় গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম সাকিল হাসান জানান, বিষয়টি খোঁজ-খবর নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews