শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মহেষপুর যুব উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে ৩০০ গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে
343

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মহেষপুর গ্রামে ৩০০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ই মার্চ বুধবার সকালে মহেষপুর গ্রামের দুস্থ অসহায় গরিবের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মহেষপুর যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো: আবু সুবহান,সহ-সভাপতি মো: বাচ্চু আলী, ক্যাশিয়ার মো: রায়হান আলী, উক্ত সংস্থার উপদেষ্টা মো: আশরাফুল ইসলাম, (ইতালী প্রবাসী)
ও সদস্য গণের মাঝে রয়েছে, মো: ইউসুফ আলী, মো: বিয়েল আলী, আব্দুল ওয়াহিদ আলী, মিঠন আলী, আবু সায়িদ, সাইফুল ইসলাম সহ আরো অন্যান্যরা।

এসময় উক্ত সংস্থার সভাপতি আবু সুবহান বলেন, ২০২৬ সালে স্থাপিত আমরা এই সংস্থায় ৮৫ জন সদস্য নিয়ে মহেষপুর যুব উন্নয়ন সংস্থাটি তৈরি হয়েছে, আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা গরিব অসহায় মানুষের ঈদ সামগ্রী ৩০০ পরিবারের মাঝে বিতরণ করেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এইভাবে গরিব অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি।
তিনি আরো বলেন, শুধু ঈদ সামগ্রী না আমরা এছাড়াও সাধারণ মানুষের পাশে দাড়াতে চাই যেকোন সমস্যায় আমাদের কে জানাবেন আমরা আপনাদের পাশে দাড়াতে চাই। আপনারা চাইলে আমাদের পাশে দাড়াতে পারেন এবং সার্বিকভাবে সহযোগিতা করতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews