রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে
456

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ মার্চ ২০২৬ তারিখ গভীর রাতে অভিযান ২টি পরিচালিত হয়। ১ম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ অভিযানে টহল দল মোঃ আলীম (৩২), পিতাঃ মোঃ খাইরুল ইসলাম, গ্রামঃ চকসিরামপুর, ডাকঘরঃ আড়গাড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর অভিযানটিতে চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত হতে ফেন্সিডিল এর বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামীসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।*

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews