শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
275

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
গোপন তথ্যের ভিত্তিতে আজ ০২ মার্চ সকাল ০৬টা ৩০ মিনিট হতে ০৮টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় গরু জব্দ করে। অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম হতে ০৮টি এবং বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ০২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা।

জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। উল্লেখ্য গত ফেব্রুয়ারী’২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার ৩৩টি গরু ও ০২ টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews