রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
293

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদের মৃত্যু হয়।

দুই ভাই হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার টুনু ও মো. রফিকুল ইসলাম । এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আনসার ক্যাম্প সংলগ্ন বেলেপুকুর মহল্লার বাসিন্দা আব্দুস সাত্তার টুনু বার্ধক্যজনিত কারণে মারা যান। এদিকে, বড় ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যেই ভোর ৪টার দিকে আলিনগর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম চোর ধরতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রফিকুল ইসলামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে রফিকুলের মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে বেলেপুকুর কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে রফিকুলের মরদেহ বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews