রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সাইবার প্রতারণা চক্রের দুই সদস্য আটক, উদ্ধার নগদ ২১ লাখ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে
333

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত ২১ লাখ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার একটি মামলা তদন্তের অংশ হিসেবে গত (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা. সুলতানা খাতুন (৪৫), স্বামী- মোঃ মোবারক হোসেন এবং মোঃ মোবারক হোসেন (৫৫), পিতা- মৃত মহসিন আলী। উভয়ের বাড়ি ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে গ্রামীণফোনের ৭টি ও বাংলালিংকের ১টি সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১,৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করতো।

এছাড়া তারা ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড সংগ্রহ করত। বিকাশ বা রকেট অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে তাদের নামে নিবন্ধিত সিম ও পিনকোড নিজেদের দখলে নিয়ে পরবর্তীতে ১০০-২০০ টাকা দিয়ে সেসব সিম প্রতারণার কাজে ব্যবহার করত। এ বিষয়ে পুলিশ জানাই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews