মফিজ আহমেদ নাদিম, বিশেষ প্রতিনিধি : ২২ ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস ও বিপি দিবস। বিশ্ব স্কাউট এবং গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি (অলিভ ব্যাডেন পাওয়েল) ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য "আমাদের বন্ধুত্ব"। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা, গোমস্তাপুর উপজেলার আয়োজনে ২২ ফেব্রুয়ারি সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গাল্ গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বেনু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর মুক্ত মহাদল এর স্কাউটার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গার্লস গাইড এসোসিয়েশনের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখিরা। আলোচনা শেষে কেক কর্তন করা হয়। অন্যদিকে রহনপুর মুক্ত মহাদল স্কাউট গ্রুপের আয়োজনে দুপুরে নিজ কার্যালয়ের হল রুমে বিশ্ব স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৯ তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্কাউট ওন ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শারফুুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আজিজুল ইসলাম। সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু: আতিকুল ইসলাম আজম, স্কাউটার ও সহকারী অধ্যাপক নুরুজ্জামান বাবু, সহকারি লিডার ট্রেনার ফিরোজ আলী প্রমূখ। এই সময় সংগঠনের স্কাউটার, অভিভাবক, কাব, স্কাউট ও রোভার গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
74
মফিজ আহমেদ নাদিম, বিশেষ প্রতিনিধি :
২২ ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস ও বিপি দিবস। বিশ্ব স্কাউট এবং গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি (অলিভ ব্যাডেন পাওয়েল) ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য “আমাদের বন্ধুত্ব”।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা, গোমস্তাপুর উপজেলার আয়োজনে ২২ ফেব্রুয়ারি সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গাল্ গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বেনু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর মুক্ত মহাদল এর স্কাউটার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গার্লস গাইড এসোসিয়েশনের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখিরা। আলোচনা শেষে কেক কর্তন করা হয়।
অন্যদিকে রহনপুর মুক্ত মহাদল স্কাউট গ্রুপের আয়োজনে দুপুরে নিজ কার্যালয়ের হল রুমে বিশ্ব স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৯ তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্কাউট ওন ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শারফুুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আজিজুল ইসলাম। সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু: আতিকুল ইসলাম আজম, স্কাউটার ও সহকারী অধ্যাপক নুরুজ্জামান বাবু, সহকারি লিডার ট্রেনার ফিরোজ আলী প্রমূখ। এই সময় সংগঠনের স্কাউটার, অভিভাবক, কাব, স্কাউট ও রোভার গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।