বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস ও বিপি দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
229

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর প্রতিনিধিঃ

২২ ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস। বিশ্ব স্কাউট এবং গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি (অলিভ ব্যাডেন পাওয়েল) ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য “আমাদের বন্ধুত্ব”।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা, গোমস্তাপুর উপজেলার আয়োজনে গতকাল (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গাল গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বানু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, স্কাউটার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, গার্লস গাইড এসোসিয়েশনের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখিরা। আলোচনা শেষে কে কর্তন করা হয়।
অন্যদিকে রহনপুর মুক্ত মহাদল স্কাউট গ্রুপের আয়োজনে দুপুরে নিজ কার্যালয়ের হল রুমে বিশ্ব স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৯ তম জন্মদিনে উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনের সভাপতি শারফুুউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম। সম্পাদক মফিজ আহমেদ নাদিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, স্কাউটার ও সহকারী অধ্যাপক নুরুজ্জামান বাবু, সহকারি লিডার ট্রেনার ফিরোজ আলী প্রমূখ। এই সময় সাংগঠনের স্কাউচার, অভিভাবক, কাব, স্কাউট ও রোভার গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews