1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ভোলাহাটে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
98

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ভোলাহাট উপজেলার খালে আলমপুর ৬ নম্বর ওয়ার্ড, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়ন শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু , উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, ৩ নম্বর দলদলি ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন আলী এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেসমাতুল আরস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমপির একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট