বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধ ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করলো ৫৯ বিজিবি

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে
426

ফারুক হোসেন ডন, বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী/সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে জোর নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ প্রেক্ষিতে অস্ত্রের কয়েকটি চালান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। সেই লক্ষ্যে বিগত ২ মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দিকনির্দেশনায় গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ৯:৪০ মিনিটে অধীনস্থ আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামস্থ একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারন ডায়েরী করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন গত ৬ মাসে ৬টি বিদেশী অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

উল্লেখ্য যে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩৩টি দেশী/বিদেশী পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews