বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে
488

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৫০৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পৃথক অভিযানে এই সাফল্য পায় র‍্যাব-৫।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে তল্লাশিকালে ব্যাটারিচালিত ইজিবাইকে করে আসা তসিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ইজিবাইকের টুলবক্স তল্লাশি করে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম স্বীকার করেন, উদ্ধারকৃত হেরোইন তিনি গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫)-এর কাছ থেকে সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের আরেকটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার বসতবাড়ির ডাইনিং রুমসংলগ্ন বাথরুমের ফলস সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা অবস্থায় আরও ২০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews