রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে
530

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব,শোক ঘোষণার পাশাপাশি তার নিজ উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেন।

 

বুধবার (৩১ ডিসেম্বর ) বিকেল চারটায় ইউনিয়ন কলকলিয়া মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা এই আয়োজন করা হয়। মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া পরিচালনা করেন, মাওলানা সায়েদ আলী।

দোয়া ও শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য,আইনাল হক, বাচ্চু আলী, বিএনপি নেতা, আব্দুল জব্বার, সাইফুল ইসলাম, আলী মাঝি,আশরাফুল হক ছুট্টো,বেলাল আলী, বাবলু, জামিরুল ইসলাম,ইকরাম আলী, আসারুল ইসলাম মাহতাব আলী,রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে, জাফুরুজ্জামান জিহাদ, কলকলিয়া হাফিজিয়া, মাদ্রাসার পরিচালক, আন্টু আলী যুবনেতা, হাসান আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা

 

এর আগে মঙ্গলবার ভোর ৬ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

 

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার ও কারাবাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো দেশ ত্যাগ করেননি। রাষ্ট্র ও দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও প্রভাবশালী।

তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক ও সমবেদনা প্রকাশ করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews