বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে
546

নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম দলীয় মনোনয়নপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দলের মহাসচিব মীর্জা ফোখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন।

আজ রবিবার বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীরাদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হকসহ ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত জনসাধারণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা দিয়ে মানুষের ভোট চাওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews