শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে
341

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফ কর্তৃক পাঁচজনকে পুশইন করা হয়েছে রবিবার ২৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার৷ রাধানগর ইউনিয়নের বিভিষণ বিওপি সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরবর্তীতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক কৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের হেফাজতে নেন।
আটক পুশ-ইনকৃত ব্যক্তিদের পরিচয় নিম্নরূপ—
কামরুল লস্কর (৪৬), পিতা— মৃত শহিদ লস্কর;
মোঃ সাদ্দাম লস্কর (২২), পিতা— কাশরুল লস্কর;
মোছাঃ লিপি লস্কর (৪০), স্বামী— কামরুল লস্কর;
মোছাঃ ফিরোজা (১৬), পিতা— মোঃ কামরুল লস্কর।
তাদের বাড়ি গ্রাম— জামিল ডারা, পোস্ট— খরেলা, থানা— কালিয়া, জেলা— নড়াইল।
অপর একজন আটক ব্যক্তি মোঃ হায়দার সরদার (২৩), পিতা— মোঃ আশরাফুল; গ্রাম— কাটা দূরে, পোস্ট— নাইলো, থানা— মোল্লারহাট, জেলা— বাগেরহাট। ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews