বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
316

 

মো:সামিরুল ইসলাম: গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নির্বাচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা রহনপুর বাজারে তরকারি পট্টিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক ইমদাদুল হক বাদশা। বক্তব্য দেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন হোসাইন, গোমস্তাপুর উপজেলার আহবায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, রহনপুর পৌর কমিটির সদস্য সাহেব আলি,উপজেলা কমিটির সদস্য ওবায়দুর রহমানসহ অন্য সদস্যরা। সভায় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, গোমস্তাপুর উপজেলার আহবায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেন। এদিকে সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক ইমদাদুল হক বাদশা জানিয়েছেন আগ্রহী ৪ জনের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। সম্ভাব্য ৪ জনের মধ্যে একজনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews