1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বদলগাছীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত !

বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
96

বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে মিঠাপুর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নের ভেরেন্ডি হাফেজিয়া কওমী মাদ্রাসায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ,গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আপসহীন সংগ্রামে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন তাঁর রোগমুক্তি সহ দ্রুত সুস্থতার জন্য হৃদয় ভরা প্রার্থনা করা হয়।

দোয়ার অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ,মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন হাসান (মামুন) ,বদলগাছী উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,সাবেক বদলগাছী উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ,

সাবেক আহবায়ক সদস্য, নওগাঁ জেলা ও বদলগাছী উপজেলা শাখা জিয়া সাইবার ফোর্স মোঃ রুবেল হোসেন,
,
বদলগাছী উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মেহেদী হাসান, পরিচালক, ভেরেন্ডি হাফেজিয়া কওমী মাদ্রাসার পরিচালক মওলানা মুনিরুজ্জামান প্রমুখ ।

স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট