শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ‘চল পড়তে শিখি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
359

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের শেখার মানোন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ‘চল পড়তে শিখি’ প্রকল্পের অবহিতকরণ সভা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে ফুড ফর দ্য হাংরি (এফএইচ) বাংলাদেশ-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অ্যাডহক কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রকল্পটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা যথাযথভাবে বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেবো। বিশেষ করে শিক্ষকরা যদি এই সুযোগকে কাজে লাগান, তবে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ হবে।”
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান।
স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য তুলে ধরেন ফুড ফর দ্য হাংরি (এফএইচ) বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম অপারেশনস) জ্ঞানোত্তর চাকমা। প্রকল্পটির মূল কাঠামো, কার্যক্রম এবং এফএইচ অ্যাসোসিয়েশনের শিক্ষা বিষয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করেন প্রোডাক্টিভ লার্নিং স্পেশালিস্ট নুসরাত বিনতে হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও মো. নাদিরুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এবং সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ। অতিথিরা এফএইচ বাংলাদেশকে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের পরিকল্পনা, সমন্বয় ও আয়োজন করেন রিপন কিস্কু, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও উইলিয়াম জর্জ টুডু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং এফএইচ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের অন্যান্য কর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews