বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
246

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি এবং আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক মো. তোহুরুল ইসলাম।

অতিথিরা বলেন, ইসলামিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুরা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনায় আলোকিত হবে। এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে ইসলামের সৌন্দর্য ও শৃঙ্খলার পথে পরিচালিত করতে সহায়তা করে।
শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার ও সনদপ্রত্র বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews