শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বর্তমান রাজনৈতিক পেক্ষাপট ও বিএনপির হাত কে শক্তিশালী করতে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
269

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বর্তমান দেশের রাজনৈতিক পেক্ষাপট ও বিএনপির হাতকে শক্তিশালী করতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার আয়োজনে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রফেসর আনোয়ার হোসেন,জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, রহনপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবায়দুল ইসলাম,বিএনপি নেতা, শেখ জামির-উল ইসলাম বিপ্লব, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম রসদুল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম,রহনপুর পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বার,সাবেক ছাত্র নেতা আবু শালিম চৌধুরী,বিএনপি নেতা,সাজ্জাদ আলী,সেরাজুল ইসলাম,রফিকুল ইসলাম কালু মিয়া, মিজান আলী, আরমান আলী,যুবনেতা,জুয়েল হাসান আলীসহ,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন,দলের সিধান্ত চুড়ান্ত মেনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করবো।
তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারই নির্দেশনা মোতাবেক সকল নেতা কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews