রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সীমান্তে বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশী আত্মীয়-স্বজনকে দেখানো হয়েছে  

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে
354

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর দিবাগত রাতে ভারতীয় নাগরিক মৃত সেলিনা বেগম (৭০) স্বামীঃ মৃত গাজলুর রহমান, চকমাহিলপুর, পোস্টঃ শ্বশানী, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ মালদায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই মোঃ তোফাজ্জল হক, পিতাঃ মোসলেম উদ্দিন, গ্রামঃ বাগিচাপাড়া, মোল্লাটোলা, থানাঃ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও তার স্বজনরা লাশ দেখার জন্য বিজিবি’র নিকট আবেদন করেন। বর্ণিত নাগরিকের আবেদনের প্রেক্ষিতে বিজিবি’র পক্ষ হতে তাৎক্ষণিক প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা করা হয় এবং উভয় পক্ষের সম্মতিতে আন্তজার্তিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়। ফলশ্রুতিতে অদ্য ০৮ নভেম্বর ২০২৫ তারিখ ১০৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো সম্ভব হয় এবং লাশ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত তাদের আত্মীয়কে দেখে পরিতৃপ্ত হন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি অত্যন্ত মানবিক এবং এ ধরনের মানবিক কাজের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বিজিবি সকল ধরনের মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদন করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews