শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ এ বিএনপি’র মনোনীত আমিনুল’কে পরিবর্তন করে” যোগ্য ব্যাক্তিকে মনোনায়ন দেবার দাবী মনোনয়ন বঞ্চিতদের

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে
477

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির মনোনায়ন বঞ্চিত ৪ জন প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (৬ নভেম্বর) বাদ মাগরিব নাচোল রেলস্টেশন প্রাঙ্গনে নাচোল উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপি দলীয় মনোনায়ন বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন। রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহম্মেদ ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। মনোনয়ন বঞ্চিতরা বলেন,‘মনোনায়ন বোর্ড ভুল করে আমিনুল ইসলামকে মনোনয়ন দিয়েছেন। আমরা আশাবাদী বোর্ড এটা পূর্ণবিবেচনা করবে। নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলায় তার কোন জনপ্রিয়তা নাই। তাকে এই তিন উপজেলার মানুষ বয়কট করেছে। মনোনয়ন পুনঃবিবেচনা না করলে বিএনপি এ আসনটি হারাতে পারে। তিনি দলের মাঝে বিভাজন সৃষ্টি করে তিন উপজেলায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সন্ত্রাসী কার্যকালাপে লিপ্ত রয়েছেন। এলাকায় শান্তি শৃংঙ্খলা উন্নয়নের স্বার্থে তার মনোনয়ন প্রত্যাহার করে জনপ্রিয় ও যোগ্য ব্যাক্তিকে মনোনায়ন দেবার দাবী জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews