রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে
394

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত হতে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল মদগুলো জব্দ করেন।

৫৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালায়। জায়গাটি সীমান্ত হতে ৪০০ গজ বাংলাদেশের ভেতরে। অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews