বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

★★ বদলগাছীর মথুরাপুর ইউনিয়নে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত “

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে
391

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী( নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির দিকনির্দেশনায় লিফলেট বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপাহাট হাইস্কুল মাঠে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মোস্তাফিজুর রহমান রাজু’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ইফতেখার আহম্মেদ (ইফতি)।

এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাক হোসেন ,মহিলা দলের নেত্রী হেনা আকতার ,
কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবজাল হোসেন, বিএনপি নেতা বেলাল ।
প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন , আওরঙ্গজেব চৌধুরী মানিক ,আখেরি রবিউল আউয়াল ,যুবদল নেতা সরদার আওরঙ্গজেব ,নিয়ণ,বিএনপি নেতা, রাজ্জাক ,দিপু ,সুহেল ,সুমন, মুকুল ,শরিফুল ,আইজুল,অমর আলী ভুট্টু ,বদলগাছী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আরিফুল,জিয়া সাইবার ফোর্স নেতা সাইদ আল সাহাফ ।

যুবদল নেতা রনি,তারিফুল ,ফিরোজ হোসেন ,সেচ্ছাসেবক দল নেতা সামিউল সহ মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী বৃন্দ ।

সভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর মেরামতের দফাগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিকনির্দেশনা দেবে।

তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews