শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
282

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী( নওগাঁ )প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর হাইস্কুল মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির দিকনির্দেশনায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আহম্মেদ (ইফতি)। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, মহিলা দল নেত্রী হেনা আক্তার, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবজাল হোসেন, বিএনপি নেতা বেলাল প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন বাবু, সুইট, মুকুল, ফরিদ, নাচু হোসেন, ফিরোজ খান, যুবদল নেতা রনি ও তারিফুল, সেচ্ছাসেবক দল নেতা সামিউল,
জিয়া সাইবার ফোর্স সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা দেবে। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আলোচনা সভা শেষে বিবিসি বাংলায় তারেক রহমানের দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews