বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে
370

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবার) বিকালে আদালত এলাকায় রোড রোলারে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।

ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন- অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদ।

আদালত সূত্রে জানা গেছে, নিষ্পত্তি মামলায় ও তদন্তাধীন মামলায় ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে- ফেন্সিডিল ৭৫৯ বোতল, গাঁজা ৭৭ কেজি ৪৩৪ গ্রাম, বিদেশী মদ ১০৫টি বোতল, চোলাই মদ ২৮৮ লিটার ২০০ মি.লি.

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংসের নির্দেশনা অনুযায়ী এ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews