বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শিবগঞ্জে লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে
281

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শিবগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশীর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

এদিন তিনি শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ী, ইসরাইল মোড়, পৌরসভা এলাকা, ভাঙা ব্রিজ ও পাইলিং মোড়সহ বিভিন্ন বাজারে জনগণের হাতে লিফলেট তুলে দেন। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার। আমরা শিবগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় এই দফাগুলো পৌঁছে দেব। জনগণ যদি এগুলো বাস্তবায়নে আমাদের পাশে দাঁড়ায় তবে দেশে আবারও সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এজন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews