রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোল ও গোমস্তাপুরে এম ফেরদৌস ইসলাম খোকনের পক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে
297

মোঃসামিরুল ইসলাম :গোমস্তাপুর প্রতিনিধিঃ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জের , গোমস্তাপুর উপজেলায় ও বৃহস্পতিবার নাচোল উপজেলার পুজা মন্ডপ,পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নিয়েছেন তার নেতাকর্মীরা।

পরিদর্শন কালে তারা পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও চাঁপাইনবাবগঞ্জ – ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকনের পক্ষ থেকে আমরা পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি। এবং আর্থিক সহযোগিতা করছি সেই সাথে পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করছি। সেই সাথে তারা আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তারা।এ সময় বিভিন্ন পূজা মন্ডপের সদস্যগণ বলেন, এই মহৎ উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই। এ আর্থিক অনুদানে আমরা উপকৃত হবো।

পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সেরাজুল ইসলাম সিরাজ মাস্টার, নাচোল ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রাথী জাহাঙ্গীর আলম, রনি হাসান আলী, ওয়াদূদ আহমেদ, শামীম রেজা প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews