শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাটে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে
277

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় অবস্থারত পুজা মন্ডপ গুলোর,পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন।৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু।
পরিদর্শন কালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি।
পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন। সেই সাথে তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ,বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা,চৌডালা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সালাম ধুলু,জেলা যুবদল সদস্য আহবায়ক কমিটি মনিরুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews