শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে আব্দুস সালাম তুহিন এর পক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে
290

নিজস্ব প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন এর পক্ষে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে নাচোল উপজেলাও নাচোল পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নাচোল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। মন্দির পরিদর্শনকালে আবু তাহের খোকনের সাথে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, নাচোল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, নাচোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল বিএনপি নেতা আব্দুল আউয়াল, নাচোল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মো মনিরুল ইসলাম সহ দুই শতাধিক নেতা কর্মী। পূজা মণ্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন এর পক্ষে উপস্থিত নেতৃবৃন্দ পূজা মন্ডবের নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন। নেতৃবৃন্দ ধর্মীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা আছে কিনা জানতে চান এবং ধর্মীয় কার্য পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews