রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

হিজবুল্লাহর রকেট হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লেবাননের প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
321

 অনলাইন ডেস্ক

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

সোমবার (২ মার্চ) ভোরে উত্তর ইসরাইলের হাইফার কাছে সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন ছুড়ে হিজবুল্লাহ। জবাবে লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

 

লেবাননের প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরাইলের হামলা একটি দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক কাজ, যা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। আর এটি ইসরাইলকে তাদের আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।’
 
হিজবুল্লাহকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাওয়াফ সালাম লিখেছেন, ‘আমরা দেশকে নতুন কোনো দুঃসাহসিক অভিযানে জড়াতে দেব না এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লেবাননের জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।’
 

অন্যদিকে, হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যাকাণ্ড এবং লেবাননের বিরুদ্ধে ইসরাইলের লঙ্ঘনের জবাব হিসেবেই তারা এ হামলা চালিয়েছে।
 
এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।
 
হিজবুল্লাহ জানায়, ইসরাইল গত ১৫ মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে, তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews